শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

আরবি লেখা পোশাক পরায় কিশোরীকে পিটিয়ে হত্যার চেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আরবি হরফ লেখা পোশাক পরায় পাকিস্তানে এক কিশোরীকে ঘিরে ধরে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একদল উন্মত্ত জনতা। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় ওই কিশোরী রক্ষা পেয়েছে।

রোববার লাহোরের জনাকীর্ণ ইচরা বাজারে এই ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, লাহোরের ইচরা বাজারে আরবি হরফ লেখা একটি জামা পরে গিয়েছিলেন ওই কিশোরী। কিন্তু স্থানীয় ক্রেতা, পথচারী ও অন্যান্যরা ওই কিশোরী পবিত্র কোরআনের আয়াত লেখা জামা পরে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা করেছেন অভিযোগ তুলে তার ওপর চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা শত শত মানুষের মাঝ থেকে ওই কিশোরীকে নিরাপদে সরিয় নিয়ে যায়। পরে ওই কিশোরী প্রকাশ্যে ক্ষমা চেয়েছে।

পোশাকটিতে আরবি অক্ষরে ‘‘হালুয়া’ শব্দটি মুদ্রিত রয়েছে, যার অর্থ মিষ্টি।

লাহোর পুলিশ বিবিসিকে বলেছে, রোববার স্থানীয় সময় ১টা ১০ মিনিটে তারা প্রথম একটি টেলিফোন কল পায়। ওই সময় টেলিফোনে পুলিশকে জানানো হয়, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের একটি রেস্তোরাঁয় এক নারীকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

লাহোর পুলিশের সহকারী সুপারিন্টেনডেন্ট সৈয়দা শেহরবানো বলেন, রেস্তোরাঁর বাইরে প্রায় ৩০০ মানুষ ভিড় করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁটির এক কোণে বসে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে এক কিশোরী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ