মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

গ্যাং নির্মূলে হাইতিতে বাহিনী পাঠাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাইতিতে সশস্ত্র গ্যাংদের হামলায় দেশটির নিরাপত্তা ভেঙে পড়েছে। কয়েকদিন আগে গ্যাংদের হামলায় কারাগার থেকে পালিয়ে যায় কয়েক হাজার বন্দী। এরপরই হাইতি সরকার জরুরি অবস্থা জারি করে। খবর রয়টার্সের

এমন পরিস্থিতিতে হাইতি পুলিশকে এসব গ্যাংকে নির্মূল করতে জাতিসংঘের সহায়তার বিষয়টি সামনে এসেছে। জাতিসংঘের মুখপাত্র বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জানান, হাইতিতে নিরাপত্তা বাহিনী পাঠাতে বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেনিন এবং চাদ আবেদন জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের জানিয়েছেন, এই বহুজাতিক বাহিনীকে সহায়তার জন্য গঠিত ট্রাস্টে ১০ দশমিক ৮ মিলিয়ন ডলার অনুদান দেয়া হয়েছে। এই ট্রাস্টে আরও ৭৮ মিলিয়ন ডলার দেয়া হবে।

প্রায় দেড় বছর আগে গ্যাংদের নির্মূলে জাতিসংঘের কাছে সহযোগিতা চায় হাইতির সরকার। এরপর গত অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হাইতিতে একটি বিদেশি মিশন পরিচালনার সম্মতি দেয়। তবে এটি জাতিসংঘের কোনো মিশন নয়।

হাইতি অনেক আগে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেও এই মিশনে নেতৃত্ব দেয়ার মতো কোনো দেশকে খুঁজে না পাওয়ায় সেখানে নিরাপত্তা বাহিনী পাঠানো যাচ্ছিল না। তবে গত বছর কেনিয়া এগিয়ে এসেছিল। তারা সেখানে ১ হাজার পুলিশ সদস্যকে পাঠানোর কথা জানিয়েছিল। তবে পরবর্তীতে দেশটির আদালত এই উদ্যোগকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে। 

মুখ খুললেন দলবদ্ধ ধর্ষণের শিকার স্প্যানিশ নারী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
বাংলাদেশি হত্যার দায়ে ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর
জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, বেনিন নিরাপত্তা বাহিনীর দেড় হাজার সদস্যকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলাদেশসহ বাকি চার দেশ কতজন পুলিশ বা সেনা পাঠাবে সে বিষয়টি জানাননি তিনি।

জাতিসংঘ বলছে, হাইতির ৫৫ লাখ মানুষের মধ্যে অর্ধেক মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। এজন্য তারা এ বছর ৬৭৪ মিলিয়ন ডলারের আবেদন করেছে।

এনএ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ