মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

দখলদার ইসরায়েলি হামলায় ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি শহীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮০০।

আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৪২ ফিলিস্তিনি। ফলে গত অক্টোবর থেকে চলা এই হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ২৯৮ জনে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সীমান্ত বেড়া ভেঙে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক অন্তর্বর্তী রায়ে এই আদালত তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ