মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

রমজানে যুদ্ধবিরতি চুক্তি কঠিন: বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আসছে রমজানে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পূর্ব জেরুজালেমের চলমান সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

যদিও এর আগে তিনি বলেছিলেন রোজায় যুদ্ধবিরতি না হলেও পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছিলেন বাইডেন। তবে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় নতুন করে মন্তব্য করলেন তিনি।

গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭২ হাজার ৪০২ জন।

অন্যদিকে গাজায় নারীদের ওপর চলা ভয়াবহ নির্মমতার চিত্র স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা। শক্রবার এটি সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিদিন ৬৩ জন নারী প্রাণ হারাচ্ছেন।

সংস্থাটি জানায়, সেখানে থাকা নারীরা প্রতিদিন যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করছেন। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত নয় হাজার নারী প্রাণ হারিয়েছেন। তাছাড়া ধ্বংসস্তুপে চাপা পড়েছে আরও বহু। সূত্র: আল জাজিরা

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ