মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

গা’জাবাসীর সহমর্মিতায় যুক্তরাষ্ট্রে ‘প্যালেস্টাইন অ্যাভিনিউ’ উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র: ইসরায়েলি আগ্রাসনে গাজায়  ৩০ সহস্রাধিক অসহায় মানুষ মৃত্যুবরণ করেছে। তাদের প্রতি সহমর্মিতা জানাতে মিশিগানের হ্যামট্রামক সিটিতে ‘প্যালেস্টাইন এভিনিউ’ নামকরণ করা হলো একটি রাস্তার।

গত ৭ মার্চ বেলা ১২ টায় ২ বর্গমাইলের এই ছোট্ট শহরে ‘হলব্রক রোড’কে প্যালেস্টাইন এভিনিউ নামে ফলক উন্মোচন করা হয়। এ সময় শতশত মুসলিম অভিবাসীসহ অন্যান্য কমিউনিটির লোকজনও উপস্থিত ছিলেন। নাম ফলকটি উন্মোচন করা হয় হলব্রুক ও গ্যালাগার স্ট্রিটের কর্ণারে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এই রেজ্যুলেশন পাস হয়।

মিশিগানের সাংবাদিক আশিক রহমান জানান, ফলক উন্মোচনকালে হ্যামট্রামক সিটির মেয়র আমির গালিব বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সিটিতেই প্রথমবারের মতো ‘প্যালেস্টাইন এভিনিউ’ এবং ‘সিজ ফায়ার’ তথা যুদ্ধ-বিরতি শীর্ষক রেজ্যুলেশন পাস করা হয়। শহরের এই রাস্তার নামকরণে যাতে কোনো জাতিগত বৈষম্য তৈরি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হ্যামট্রামক সিটির কাউন্সিলর খলিল রেফাই, সাবেক কাউন্সিলর নাইম চৌধুরী, নাসের বেদুইন, শেরিফ পুলিশের কর্মকর্তাসহ অনেকেই।

অন্যান্য সিটি থেকে মুসলিম সিটি কাউন্সিলর, হ্যামট্রামক সিটি ক্লার্ক ও ম্যানেজারসহ অতিথিরা ফলক উন্মোচনে উপস্থিত ছিলেন।

উপস্থিত মুসলিম জনগোষ্ঠী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৭ মার্চের এই ঘটনা ফিলিস্তিনিদের জন্য ইতিহাস হয়ে থাকবে এবং অচিরেই মার্কিন প্রশাসন গাজায় চলমান যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে সকলে আশা পোষণ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ