শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রমজানের বার্তায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বজুড়ে মুসলমানরা রমজান মাস পালন শুরু করায় ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়টি তার মনে রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজায় আরও মানবিক ত্রাণ পেতে প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির চুক্তির অংশ হিসেবে ‘কমপক্ষে ছয় সপ্তাহের জন্য তাৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায়’ বিরতিহীনভাবে কাজ করবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক পরিস্থিতি সত্ত্বেও হামলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ ছিটমহলের প্রতিটি অংশে ইসরায়েল আঘাত হেনেছে।

রাফায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।


গাজার ফিলিস্তিনিরা এক ভিন্ন রমজানের সময় কাটাতে যাচ্ছেন। ছিটমহলের ২৩ লাখ মানুষের অর্ধেক দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বসবাস করছে। অনেকে প্লাস্টিকের তাঁবুতে বাস করছে এবং খাবারের তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছে। এত কষ্ট সত্ত্বেও কেউ কেউ আলো ও লণ্ঠন দিয়ে তাঁবু সাজিয়ে উল্লাস খোঁজার চেষ্টা করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ