শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-সহ বিশ্বের বহু দেশে মাহে রমজান শুরু হয়েছে। আর পবিত্র এই মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি সারা বিশ্বের মুসলমানদের জন্য মহিমান্বিত ও শান্তিপূর্ণ রমজান কামনা করেছেন। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেন, ‘সূর্যাস্তের পর থেকে আজ রাতে কানাডা এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাস শুরু করবে। আসন্ন সপ্তাহগুলোতে মুসলিমদের পরিবার এবং তাদের বন্ধুরা প্রার্থনা করতে এবং মহত্ত্ব ও উদারতা প্রদর্শনে একত্রিত হবে।

সূর্যাস্তের সময় তারা ইফতারের জন্য জড়ো হবে। যেখানেই পালন করা হোক না কেন, রমজান সর্বদাই সহানুভূতি, কৃতজ্ঞতা এবং পরিবারের মূল্যবোধকে সম্মান করার একটি সুযোগ সামনে এনে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জন্য মুসলিম কানাডিয়ানরা যে অমূল্য অবদান রেখেছেন – এবং রেখে চলেছেন – রমজান আমাদের সকলের জন্য সেটিকেই স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ। প্রায় ১৮ লাখ মুসলমান কানাডাকে তাদের বাড়ি বলে থাকেন এবং তাদের কারণে আমাদের দেশ আরও সমৃদ্ধ।’

জাস্টিন ট্রুডো বলেন, ‘চলতি বছর পবিত্র এই মাসটি একটি বিশেষ চ্যালেঞ্জিং সময়ে আমাদের সামনে এসেছে। কারণ গাজায় মানবিক সংকট অব্যাহত রয়েছে। গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ত্রাণ সরবরাহে নিরাপদ, নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে কানাডা আবারও আহ্বান জানিয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু মুসলিম সম্প্রদায় রমজানকে উদারতা এবং সহানুভূতির সাথে পালন করে, আমরা আমাদের সম্মিলিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে, যেখানেই ইসলামফোবিয়া, বর্ণবাদ এবং ঘৃণামূলক ঘটনা ঘটবে, সেগুলোর বিরুদ্ধে সেখানেই দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘কানাডা সরকারের পক্ষ থেকে আমি কানাডাজুড়ে মুসলিম সম্প্রদায়কে একটি মহিমান্বিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করছি।’

উল্লেখ্য, ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ