শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সিএএ মুসলিম-বাঙালিদের তাড়ানোর খেলা : মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘সিএএ বাংলাকে আবার ভাগ করার খেলা। মুসলিম, নমঃশূদ্র, বাঙালিদের তাড়ানোর খেলা এটা। আমরা এটা করতে দিচ্ছি না। দেব না। আমরা সবাই নাগরিক। সিএএ করলে যারা নাগরিক, তারা অনুপ্রবেশকারী হয়ে যাবে।’

মমতা জানান, বাংলায় কারও নাগরিকত্ব যেতে দেবেন না তিনি। অন্য রাজ্যের দায়িত্ব তারা বুঝে নেবে। তিনি বলেন, ‘কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না। সারা ভারতবর্ষে যদি কোনও দিন সুযোগ আসে, তখন আমরা কিছুতেই এই সব করতে দেব না। এনআরসিও করতে দেব না।’

নমঃশূদ্রদের আধারকার্ড কেন বাতিল করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুললেন মমতা। তিনি বলেন, ‘ওরা ফর্মে বাবার জন্মের শংসাপত্র আনতে বলেছে। আমার কাছে বাবার জন্ম শংসাপত্র নেই। অনেকের কাছেই নেই। অনেকে খুশি হচ্ছে। কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন না।’

সিএএ মানবিকতার বুকে অপমান। মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘মনে রাখবেন সব হারাবেন। ওরা ভাঁওতা দিচ্ছে। সব দিক যাবে। ইচ্ছা করে কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে। কারণ কাল থেকে রমজান শুরু হয়েছে। এই সিএএ, এনআরসির সঙ্গে যুক্ত মনে রাখবেন।

শুধুমাত্র আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আনা হবে। শ্রীলঙ্কা, মিয়ানমার বাদ। এমন অনেক পরিবার রয়েছেন, যাদের এপার বাংলা থেকে ওপার বাংলায় বিয়ে হয়েছে। তারা যোগাযোগ করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনও কেউ শুনেছেন?’ 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ