শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রমজানে ইসরায়েলি খেজুর বয়কট করল ব্রিটিশ মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন রমজান উপলক্ষে ইসরায়েলি খেজুর বয়কটের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমরা। তারা রোজায় সেখানকার মুসলিমদের অবৈধ রাষ্ট্রটির খেজুর না কেনার অনুরোধ জানিয়েছে।

এ বছর রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যে খেজুর বিক্রি বেড়েছে বহুগুণে। তবে কেনাকাটায় বেড়েছে সতর্কতা।

কেননা ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতন ও বর্ণবাদী আচরণের প্রতিবাদে ইসরায়েলি খেজুর বয়কট করেছে ব্রিটিশ মুসলিমরা।

জানা যায়, প্রতিবছর ইসরায়েলে অন্তত ১ লাখ টন খেজুর উৎপাদিত হয়। যা থেকে অবৈধ দেশটির আয় ১০০ মিলিয়ন ইউএস ডলার। এই খেজুরের অধিকাংশ বিক্রি হয় রমজান মাসকে কেন্দ্র করে।

ইসরায়েলে উৎপাদিত খেজুরের ৫০ শতাংশ রফতানি হয় ইউরোপের বাজারে। আর ব্রিটেনকে ধরা হয় দেশটি থেকে দ্বিতীয় সর্বোচ্চ খেজুর আমদানিকারক দেশ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ