বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে নামাজ আদায়ে আপত্তি তুলে পাঁচ শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়েছিল। এতে পাঁচ বিদেশী শিক্ষার্থী গুরুতর জখম হওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উজবেকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা থেকে আসা পাঁচ আন্তর্জাতিক শিক্ষার্থী যখন নামাজ পড়ছিলেন, তখন বাইরের জনতা বিক্ষোভ দেখায় এবং ধর্মীয় স্লোগান দেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ব্লক এ হোস্টেলে। সেখানে বিদেশী শিক্ষার্থীরা থাকেন। সামাজিক যোগাযোগ-মাধ্যমে শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, একদল লোক হোস্টেলে ঢুকে পাথর ছুঁড়ছে এবং বাইক ভাঙচুর করছে।

জোন-৭ এর ডেপুটি পুলিশ কমিশনার তরুণ দুগ্গাল জানান, আহমেদাবাদের দুই বাসিন্দা হিতেশ মেওয়াদা এবং ভরত প্যাটেলকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

ডিসিপি বলেন, হামলায় শ্রীলঙ্কার একজন ও তাজিকিস্তানের দুই বিদেশী শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের এসভিপি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হিন্দুস্তান টাইমসকে দুই বিদেশি শিক্ষার্থী জানান, প্রাথমিকভাবে পাঁচজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলেও প্রাথমিক চিকিৎসার শেষে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে।

দুগ্গল জানান, অভিযুক্ত দুই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গুজরাট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে বিদেশী শিক্ষার্থীরা তারাবি পড়ছিল, তখনই ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা কক্ষের বাইরে নামাজ পড়ছিল, যা যথেষ্ট বড় ছিল না। তাছাড়া ক্যাম্পাসে কোনো মসজিদ নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গুজরাট সরকারের সাথে যোগাযোগ রাখছে এবং যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি রোববার বিকেলে গুজরাট পুলিশের ডিজি এবং ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম পুলিশ কমিশনার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক ডেকেছেন। গুজরাট বিশ্ববিদ্যালয়ের বিসি নীরজা গুপ্তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে, হায়দরাবাদের সাংসদ এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এই ঘটনার সমালোচনা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন।

শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই পাঁচ শিক্ষার্থীর ওপর হামলা করা হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ