শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

স্কুলে জিন্‌স ও টি-শার্ট পরতে পারবেন না শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন পোশাকবিধি চালু করেছে ভারতের মহারাষ্ট্র সরকার। জানা গেছে, এখন থেকে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে জিন্‌স ও টি-শার্ট পরতেন পারবেন না শিক্ষক ও শিক্ষিকারা। এ বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, নতুন পোশাকবিধি নিয়ে যেন শিক্ষক-শিক্ষিকারা সচেতন থাকেন। স্কুলপড়ুয়াদের উপর যাতে কোনো রকম কুপ্রভাব না পড়ে, তাই সে রকমই পোশাক পরতে হবে তাদের।

শুধু সরকারি বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতেই নয়, বেসরকারি স্কুলগুলোকেও এই নির্দশ মানতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে নতুন পোশাকবিধি প্রকাশ্যে আসার পরই রাজ্য জুড়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে।

মুম্বাইয়ের এক শিক্ষিকা বলেছেন, ‘শিক্ষক-শিক্ষিকারা তাদের পোশাক নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। স্কুল কর্তৃপক্ষগুলোও এ বিষয়ে যথেষ্ট সচেতন। ফলে পোশাক নিয়ে সরকারের এ ভাবে নাক গলানো, শিক্ষক-শিক্ষিকাদের পছন্দ-অপছন্দের অধিকারে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা সরকারের এই নয়া নির্দেশকায় ক্ষোভপ্রকাশ করেছেন।

এ বিষয়ে শিক্ষা দপ্তরের এক কর্মকতা বলেন, ‘সবেমাত্র নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা বাধ্যতামূলক বলে মনে করা ঠিক নয়। এই পোশাকবিধি না মানলে কোনো পদক্ষেপ করা হবে কি না, সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ