শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

অমুসলিম হয়েও রোজা রাখছেন যে ক্রিকেটার কোচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম নারী কোচ হয়ে ইতিহাস গড়েন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালেক্স হার্টলি। মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের সহকারী স্পিন বোলিং কোচের দায়িত্ব পান তিনি।

প্রথম নারী কোচ হয়ে পিসিএলে দায়িত্ব পাওয়ার পরে এবার আরও এক কারণে সংবাদের শিরোনাম হলেন এই সাবেক ক্রিকেটার। ৩০ বছর বয়সী হার্টলি অমুসলিম হয়েও দলের অন্যদের সঙ্গে রোজা রাখছেন।

বিবিসি ফাইভ লাইভ স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে হার্টলি জানালেন, ‘এখন রমজান চলছে আর ছেলেরাও রোজা রাখছে। আমি বুঝতে চেয়েছি রোজা রেখে খেলতে কেমন লাগে ওদের। তাই মনে হয়েছে এজন্য আদর্শ পথ নিজে রোজা রাখা। তাই ওদের সঙ্গে রোজা রাখছি আমিও।’

ইসলাম ধর্মে রোজা অবস্থায় সুবেহ সাদেক থেকে মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। আছে আরও কিছু বিধিনিষেধ। সবকিছু জানা নেই হার্টলির। তবে এত লম্বা সময় কিছু না খাওয়ার অভিজ্ঞতা নিয়ে জানালেন, ‘আমি মাত্রই কয়েকটা খেজুর আর সালাদ খেয়ে ইফতার করলাম। আমরা শুধু ভোর ৪টা পর্যন্তই খেতে পারি, এরপর আর কিছু খাওয়া যায় না পরদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত। এটা কঠিন, খুব কঠিন।’

তিনি আরও বলেন,‘আমি ভোর চারটায় ঘুমাই (সাহরি খেয়ে), ম্যাচ যেহেতু রাত ৯টায়-তাই দিনে ঘুমাই অনেকটা সময়।’

হার্টলি ইংল্যান্ডের হয়ে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ২৮ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। জিতেছেন ২০১৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুলতান সুলতানস দলে হার্টলির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার ক্যাথরিন ডেলটনকে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ