শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন বিজ্ঞানী অধ্যাপক হেনরি ক্লাসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

।।ইনজামামুল হক।।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন বিজ্ঞানী অধ্যাপক হেনরি ক্লাসেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হেনরি ক্লাসেন এবার রমজানের প্রথম রোজা পালন করেছেন, তারাবিহ নামাজ পড়েছেন এবং শীঘ্রই ওমরাহর উদ্দেশ্যে রওনা হবেন।

ইসলাম গ্রহণের পর প্রফেসর হেনরি ক্লাসেন নিজের নতুন নাম রেখেছেন আবদুল হক। এই নামকরণের কারণ সত্য জ্ঞান মহান আল্লাহর কাছে পৌঁছানোর একটি মাধ্যম।

হেনরি ক্লাসেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন নেতৃস্থানীয় স্টেম সেল বিজ্ঞানী এবং বংশগত অন্ধত্বের চিকিৎসার জন্য একটি স্টেম সেল ওষুধের উদ্ভাবক। যা সম্প্রতি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃক তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার জন্য অনুমোদিত হয়েছে৷

উল্লেখ্য, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের সময় ফিলিস্তিনিদের দৃঢ় বিশ্বাস ও অবিচলতায় অনুপ্রাণিত হয়ে পশ্চিমা বিশ্বের বিভিন্ন পেশার সেলিব্রিটিসহ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ