ফিলিস্তিনের গাজায় টানা সাড়ে পাঁচ মাস ধরে আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা ‘অত্যধিক বেশি’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আল জাজিরার সুত্রে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ-বিধ্বস্ত এ ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করার একদিন পরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, গাজা উপত্যকায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘অনেক বেশি’। একই সঙ্গে গাজায় পৌঁছানো মানবিক সহায়তার পরিমাণও ‘খুব কম’।