শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ৬ মিনিট পর্যন্ত প্রধান বিরোধী দল লেবার পার্টি ৩৩৭টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। অন্যদিকে সবচেয়ে নিকটতম দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ৭২টি আসন। এর পরেই ৪৬ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। 

যুক্তরাজ্যের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হয় ৩২৬টি আসনের। সংসদের ৬৫০টি আসনের সব ভোট গণনা শেষ হবার পর যে দল থেকে সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হন সাধারণত সেই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। সেই দলের নেতাই প্রায় সবসময়ই পরবর্তী প্রধানমন্ত্রী হন। কিন্তু কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে এবার সেটা নাও হতে পারে। যে দল দ্বিতীয় স্থান পাবে সে দলেরও অন্য দলের সহযোগিতায় সরকার গঠন করার সম্ভাবনা আছে।

লেবার পার্টি যে বিপুল ব্যবধানে জয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চলেছে সেটার পূর্বাভাস আগেই দিয়েছিল জরিপ। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপ বলছে,  নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। এর আগে বিবিসি বলেছিল নির্বাচনে লেবার পার্টি পাবে ৪০৫ আসন। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পাবে মাত্র ১৫৪টি আসন। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে সেটাই দেখা যাচ্ছে।

লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চলেছেন কিয়ের স্টারমার। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন আইন পেশা থেকে রাজনীতিতে আসা স্টারমার। সেই সঙ্গে বিদায় নেবেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

৮৫ বছরের মধ্যে দলের সবচেয়ে খারাপ পরাজয়ের পর ২০২০ সালে লেবার পার্টির নেতৃত্বে আসেন কিয়ের স্টারমার। আর মাত্র ৪ বছরের মাথায় দলকে বিপুর ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ