শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ সদস্যের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আত্মহত্যা করেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)।

ইন্ডিয়া টুডে বলছে, সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিপুরার ঢালাই জেলার কামালপুরে অরুণ দিলীপ দায়িত্ব পালনের সময় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিজের রাইফেল দিয়েই তিনি নিজেকে গুলি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের একজন কর্মকর্তা বলেন, সীমান্তে টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমাদের ধারণা এটি আত্মহত্যা। তিনি নিজেকে দুইবার গুলি করেছেন। একবার নিজের পেটে এবং আরেকবার তার কাঁধে।

এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনার পর দ্রত তাকে কামালপুর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আগারতলার জিবি পান্ত হাসপাতালে নেওয়া হয়।

তবে জিবি পান্ত হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য মিজোরাম এবং আসামের সাথে সীমানা রয়েছে ত্রিপুরার। মূলত ত্রিপুরা রাজ্যটি উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত।

বাংলাদেশের সঙ্গে ভারতের এই রাজ্যটির আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৮৫৬ কিলোমিটার।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ