বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতির উদ্দেশে বিদায়ি ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি এই বিদায়ি ভাষণ দেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এদিকে মেয়াদ শেষে বিদায় নেবেন ডেমোক্রেটিক পার্টির বাইডেন।

বুধবার সন্ধ্যায় বাইডেন ১৯ মিনিট ধরে ভাষণ দেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে নিজের শেষ ভাষণে ‘আমেরিকান অলিগার্কদের’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জো বাইডেন। তার অভিযোগ, দেশের গুটিকয়েক ধনী ব্যক্তির হাতে বিপজ্জনক ভাবে কেন্দ্রভূত হচ্ছে ক্ষমতা।

তিনি বলেন, ‘আজ আমেরিকায় সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি চরম অভিজাততন্ত্র আকার ধারণ করছে, যা আক্ষরিক অর্থেই আমাদের পুরো গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে।’

অতি-ধনীকদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার ওপর গুরুত্বারোপ করেন বাইডেন। এ ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নাম না নিলেও বিদায়ি ভাষণে বাইডেনের ‘নিশানা’ ছিল স্পষ্ট।

বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্ল্যাটফর্মগুলো নিয়েও কথা বলেন।

তিনি বলেন, আমেরিকানরা ভুল ও ভ্রান্ত তথ্যের নিচে চাপা পড়