প্রথম দিনেই ওভাল অফিসে অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিতর্কিত নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার, মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে জাতীয় জরুরি অবস্থা, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ নানান পদক্ষেপের পাশাপাশি এবার দেশটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সরিয়ে নিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ওওও, এটি একটি বড় খবর।’ এর আগে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদেও যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে নিয়ে গিয়েছিলেন।
ট্রাম্প কোভিড-১৯ মহামারি নিয়ে আন্তর্জাতিক সংস্থাটির আচরণের সমালোচনা করেছিলেন এবং মহামারির সময়েই তিনি জেনেভাভিত্তিক এই সংস্থাটি থেকে বের à¦