বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সৌদি আরবে বজ্রঝড়ের পূর্বাভাস, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আগামী সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত যেকোনো সময় বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে দুর্যোগের ব্যাপারে নাগরিকদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

প্রতিবেদন মতে, সৌদির আবহাওয়া দফতর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) সৌদির জাজান, আসির এবং দক্ষিন পশ্চিমাঞ্চলীয় আল বাহা এলাকার কিছু অংশে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলগুলোর পাশাপাশি পূর্ব প্রদেশের কিছু অংশে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

একই সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, আল জাওয়াফ, হা’ইল, মদিনা, আল কাসিম ও পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। এনসিএম অনুসারে, লোহিত সাগর উপকূলের উত্তরাঞ্চলে বালুঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

<