যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ধারাবাহিকতায় আজ শনিবার তিন ইসরায়েলিকে মুক্তি দেবে ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই তিনজনের নাম প্রকাশ করে হামাস জানিয়েছে- বন্দি বিনিময়ের শর্ত অনুযায়ী- ইসরায়েলের কারাগারে বন্দি ১৮৩ জন ফিলিস্তিনিকেও আজ মুক্তি দেবে ইসরায়েল। মুক্তি পেতে যাওয়া যে তিনজনের নাম প্রকাশ করেছে হামাস তাদের সকলেই ইসরায়েলের বেসামরিক নাগরিক। তারা হলেন এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। খবর-বিবিসি
এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। তাদের স্বজনদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই ধাপে ইসরায়েলি কারাগার থেকে ২৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তির বিনিময়ে সাতজন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস।
৩০ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের à¦