বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয়  নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় কিছু মৌলিক সংস্কার হতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরে হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ তারিখ একটি গোষ্ঠী খানখান হয়ে ভেঙে পড়েছে। এ রকম অপরাধ যারাই করবে ৫ আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, ৫ আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। ৫ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবেন না। 

পথসভায় জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াত সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহà