বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির সিদ্ধান্তে দেওবন্দের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

করোনা মহামারির কারণে কয়েক বছর আগে মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববিতে তারাবি নামাজকে ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়। করোনাকাল শেষে মহামারির সব ধরনের বিধি-নিষেধ উঠে যাওয়ার পরও আগের সিদ্ধান্ত বহাল রেখেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র দুই মসজিদের অনুকরণে সৌদি আরবের অনেকে মসজিদে ১০ রাকাত তারাবি অনুষ্ঠিত হচ্ছে। যদিও সরকারিভাবে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণার কথা জানা যায়নি।

তব মসজিদে হারাম ও মসজিদে নববি অর্থাৎ হারামাইনে তারাবি ১০ রাকাত করায় ভারতের দারুল উলুম দেওবন্দসহ বিশ্বের বিভিন্ন ইসলামি কেন্দ্র থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষ করে এবার হারামাইনে তারাবির ১০ রাকাত ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে মুসলিম বিশ্ব। তবে কোনো কথায় কান না দিয়ে সৌদি সরকার নিজেদের হঠকারি সিদ্ধান্তে অটল।

এদিকে ২০২৪ সালের এ বিষয়ে এক বিবৃতি দেয় দারুল উলুম দেওবন্দ। বিবৃতিতে প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল খালেক মাদ্রাজি বলেন, মক্কা ও মদিনা শরিফ সব মুসলমানের ভালোবাসা ও ভক্তির কেন্দ্রস্থল। এই পবিত্র স্থানগুলোতে সর্বদা চলে আসছে ২০ রাকাত তারাবির জামাত। সৌদি সরকার কয়েক বছর ধরে ১০ রাকাত কমিয়ে মাত্র ১০ রাকাত করেছেন। তখন দারুল উলুম দেওবন্দ এ বিষয়ে (২৮ এপ্রিল ২০২১) সৌদি সরকারের কাছে লিখিত একটি আরবি বক্তà