বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইন্দোনেশিয়ায় তারাবি শুরু, কাল পহেলা রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইন্দোনেশিয়ার ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজ আদায় করছেন। ছবি : সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশটির সরকার শনিবার (১ মার্চ) থেকে রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে সমবেত হয়ে তারাবির নামাজ আদায় শুরু করেছেন। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘অন্তরা’ জানিয়েছে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে এক বিশেষ বৈঠকের মাধ্যমে রমজান মাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী জাকার্তায় অবস্থিত ধর্ম ভবনে ‘ইসবাত’ নামক এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দেশটির ধর্মমন্ত্রী নাসরুদ্দিন ওমর এক সংবাদ সম্মেলনে বলেন, ইসবাত বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১ মার্চ) ১৪৪৬ হিজরি সনের রমজান মাস শুরু হচ্ছে।

ইন্দোনেশিয়ায় ২৮ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজের মাধ্যমে রমজানের আনু