আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অন্তত ৬০০ মাদকসেবীকে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলার পাশাপাশি কর্মমুখী শিক্ষা দেওয়া হয়েছে। যেন স্বাভাবিক জীবনে ফিরে তারা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন। সুস্থ হওয়া এসব ব্যক্তিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটিকে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এই ব্যক্তিদের পড়তে ও লিখতে জানাও শেখানো হয়েছে।
কান্দাহারের সামাজিক ও শ্রম বিভাগের পরিচালক উবায়দুল্লাহ ওয়াকাদ বলেছেন, “এই প্রোগ্রামের আওতায় ৬০০ ব্যক্তিকে ছয়টি আলাদা কর্মমুখী শিক্ষা দেওয়া হয়েছে। তারা নিজেদের বাড়িতে ফিরে যাবে। এছাড়া তাদের কাজ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশও দেওয়া হবে।”
কান্দাহার মাদক নিরাময় কেন্দ্রের প্রধান আব্দুল শাকুর শাকিব বলেছেন, “শারীরিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি, আমরা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে থাকি। এছাড়া তাদের পুনর্বাসন