এক রাতেই ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছেন চার শতাধিক মানুষ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন।
এমন অবস্থায় গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা পুনরায় শুরু করাকে কেবল `শুরু মাত্র’বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে।
বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বà