পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। স্থানীয় সময় রবিবার (৩০ মার্চ) থেকে সোমবার রাত পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা যানা যায়।
খবরে বলা হয়, নিহত ৬৪ জনের মধ্যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার করেছে ১৫ জন স্বাস্থ্যকর্মীর মরদেহ, ৫ জন বেসামরিক প্রতিরক্ষাকর্মী এবং জাতিসংঘের একজন কর্মীর মৃতদেহ।
প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দিনেও গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরাইলের এই আগ্রাসনে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের জন্য।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘পবিত্র ঈদের দিনেও দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে, যাদের মধ্যে ছিল ঈদের পোশাক পরা শিশুরাও। এই হামলা ইসরাইলি বাহিনীর ফ্যাসিবাদ ও মানবিক মূল্যবোধের প্রতি চরম অগ্রাহ্যের প্রতিফলন।’
স্থানীয় সূ