বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসরায়েল-আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফিলিস্তিন নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরাতের সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম এএফপি জানায়, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন, যা খুবই বিরল একটি ঘটনা। এই সফরে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। 

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রোববার(৬ এপ্রিল) দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার 'গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকট' ও যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে গাজা সংঘাতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেà