বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব 

আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরের ম্যান্ডেলা হলে সোমবার অনুষ্ঠিত একটি বার্ষিক সভা থেকে ইথিওপিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আব্রাহাম এনগোসকে বহিষ্কার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুয়ান্ডায় সংঘটিত গণহত্যা স্মরণে অনুষ্ঠিত এই সভায় ইসরায়েলি রাষ্ট্রদূতের অপ্রত্যাশিত উপস্থিতির বিরুদ্ধে আফ্রিকার একাধিক দেশের প্রতিনিধি দল আপত্তি জানায়। এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূতের উপস্থিতি নিয়ে প্রতিবাদ ওঠার পর সভা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রদূত এনগোস সভাস্থল ত্যাগ করলে সভা পুনরায় শুরু হয়।

ঘটনার পর আফ্রিকান ইউনিয়ন এ বিষয়ে তদন্ত শুরু করেছে, বিশেষ করে কে বা কোন পক্ষ ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েà