ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় নাবলুসের পুরাতন শহরে নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক সামের খুওয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এ সময় আচমকা সামেরের বাড়িতে ঢুকে পড়ে তাকে অজানা স্থানে নিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।
সামের খুওয়াইরা ফিলিস্তিনের সুপরিচিত সাংবাদিক। তিনি কুদস টিভি চ্যানেলে কাজ করা ছাড়াও মিডল ইস্ট আই, আলজাজিরা, আনাদোলু এজেন্সিকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে আসছেন। জীবনকে ঝুঁকিতে ফেলে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের খবর সংগ্রহ করে আসছিলেন তিনি। নানা বাধা সত্ত্বেও সেসব বিশ্বকে জানানোর প্রচেষ্টার কারণে তিনি নাবলুসে সমাদৃত।
সামের খুওয়াইরাকে ধরে নিয়ে যাওয়ার খবর কুদস নিউজ নেটওয়ার্কও নিশ্চিত করেছে। তারা এ সংক্রান্à