বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে ‘মার্চ ফর গাজা’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

অভূতপূর্ব সাড়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবারের (১২ এপ্রিল) এই কর্মসূচিতে রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে। দেশের গণমাধ্যমের পাশাপাশি এই কর্মসূচির খবর বিম্ব গণমাধ্যমেও ফলাও করে প্রচারিত হচ্ছে।  মার্কিন বার্তা সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েলসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে স্থান পেয়েছে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। 

মার্কিন বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের রাজধানী ঢাকায় সমাবেশ করেছে প্রায় লক্ষাধিক বিক্ষোভকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লক্ষ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তারা ফিলিস্তিনের শত শত পতাকা বহন করেছিল এবং ফিলিস্তিন মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, তাদের মধ্যে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে আঘাত করে তাদের