বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হজের আগে সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 .শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজ মৌসুম। এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ অবৈধ নাগরিকদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। গত এক সপ্তাহে ১৮ হাজার ৪০৭ জনকে গ্রেপ্তার করেছে, যারা আকামা (রেসিডেন্স পারমিট), শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইনের লঙ্ঘন করেছেন।

সৌদি প্রেস এজেন্সির (SPA) বরাতে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৯৫ জন আকামা আইনের; তিন হাজার ৫১২ জন অবৈধ সীমান্ত অতিক্রমের এবং এক হাজার ৯০০ জন শ্রম আইনের লঙ্ঘন করেছেন। যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে ৬৬% ছিলেন ইথিওপিয়ান, ২৮% ইয়েমেনি, বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

এছাড়া, ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে যারা সৌদি আরব থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আরও ২১ জনকে ধরা হয়েছে, যারা এইসব আইনের লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহযোগিতা দিয়েছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কেউ যদি অবৈধ ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধে নেওয়া হতে পারে- সর্বোচ্চ ১৫ বছর জেল, ১০ লাখ রিয়াল (প্রায় ২.৩ কোটি টাকা) পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দ।