রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘গাজা মরছে, জেগে ওঠো’ স্লোগানে উত্তাল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার বিরুদ্ধে দেশে বিক্ষোভ হচ্ছে। গতকাল রোববার (১৩ এপ্রিল) তুরস্কজুড়ে বিক্ষোভ হয়। ‘গাজা মরছে, জেগে ওঠো!’ স্লোগানে তুরস্কজুড়ে লাখ লাখ মানুষ ইসরায়েলের গাজায় চালানো হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়।

দেশটির একাধিক প্রদেশে সাধারণ মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভে শামিল হন।

ইস্তাম্বুলের বেয়াজিত স্কোয়ারে হাজার হাজার মানুষ জমায়েত হন একটি পদযাত্রায় অংশ নিতে। এই পদযাত্রার ডাক কয়েক দিন আগেই দিয়েছিল তুরস্কের বেসরকারি মানবিক সাহায্য সংস্থা, আইএইচএইচ (IHH Humanitarian Relief Foundation)। 

সংগঠনটি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় চালানো হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করে।

স্থানীয় সময় দুপুর ২টা থেকে অংশগ্রহণকারীরা ইয়েনিচেরি স্ট্রিট ধরে মিছিল শুরু করেন। তারা ‘ঘাতক ইসরায়েল, ফিলিস্তিন ছেড়ে চলে যাও’–এর মতো স্লোগান দিতে দিতে তুর্কি ও ফিলিস্তিনি পতাকা হাতে পদযাত্রা করেন।

এছাড়া, আঙ্কারায় ফিলিস্তিন সংহতি প্ল্যাটফর্ম (ANFIDAP) সদস্যরা মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সূত্র: আনাদোলু এজেন্সি (AA)

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ