রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চলমান যুদ্ধের মধ্যে গাজা সফরে নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান যুদ্ধের মধ্যে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান স্থল ও বিমান হামলার মাঝেই গাজায় গেছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকার উত্তরাঞ্চল সফর করেছেন। তবে এই সফরের বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন অভিযানে এক হাজারের বেশি মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা থেকে রেহাই পাচ্ছে না উপত্যকার হাসপাতালও।


নতুন অভিযানে ইসরায়েলি বাহিনী উপত্যকার বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলি বাহিনী অভিযান জোরদার করায় প্রাণ বাঁচাতে গাজার হাজার হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন।

এদিকে, ইসরায়েলের দেওয়া ছয় সপ্তাহের নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। চুক্তির অংশ হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দিয়েছিল ইসরায়েল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ