রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওয়াকফ বিলের বিরুদ্ধে এক কোটি স্বাক্ষর সংগ্রহ করবে জমিয়তে উলামায়ে হিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে সম্প্রতি পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে জমিয়তে উলামানে হিন্দ। সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর উদ্যোগে এই মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই বিলের বিরুদ্ধে এক কোটি স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্বাক্ষর দেশটির প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জমিয়তের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠকের পর মাওলানা মাহমুদ মাদানী জানিয়েছেন, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আইন সংখ্যালঘু সমাজের ওপর অন্যায় চাপিয়ে দিচ্ছে, যা আমরা কখনোই মেনে নেব না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। 

ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এক কোটি স্বাক্ষর সংগ্রহ করে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট পাঠানো হবে। 

জমিয়তে উলামার মুর্শিদাবাদ জেলা শাখার দায়িত্বে রয়েছেন সভাপতি মাওলানা বদরুল আলম এবং সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম। তাঁরা এই আন্দোলনকে জেলা পর্যায়ে মাঠে কাজ করে চলেছেন। ওয়াকফ সম্পত্তি রক্ষা এবং সংখ্যালঘু সমাজের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে কোনোভাবেই দুর্বল হতে দেওয়া হবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ