বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইরানে পরমাণু স্থাপনায় ‘একাই হামলা চালাতে চায়’ ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরে আসেনি ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই ‘সীমিত পরিসরে’ হামলা চালাতে চায় দেশটি। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে শনিবার সিনহুয়া এই খবর জানিয়েছে। ইসরায়েলি এক কর্মকর্তা ও এর সঙ্গে সংশ্লিষ্ট আরো দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এ খবর জানানো হয়েছে।

এদিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র আপাতত এই ধরণের পদক্ষেপকে সমর্থন করবে না। তবুও নিজেদের পরিকল্পনায় অনড় ইসরায়েলি নেতা।

পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফার আলোচনায় বসেছেন ঠিক তখনই ইসরায়েল এই ধরণের হুমকি দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার বদলে তাদের পরমাণু কর্মসূচ