ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত গাজাবাসীদের জীবনের মানে হলো, ঘুমানোর জন্য কোনো গদি বা বালিশ নেই। গাজাবাসীর বালিশ হলো একমাত্র কাপড়ের ব্যাগ, যা নিয়ে অসহায় ব্যক্তিরা ঘর থেকে বের হয়েছিলেন। অস্বাস্থ্যকর অবস্থানে ঘুমানোর ফলে গাজাবাসীর ক্রমাগত পিঠ এবং পায়ে ব্যথা হয়। আবার প্রচণ্ড ঠাণ্ডায় পেট ও গলা ব্যথা হয় এবং উদ্বেগের কারণে মাথা ব্যথাও বাড়ে।
গাজায় বাস্তচ্যুত হওয়া মানে পানি নেই। হাত ধোওয়া যাবে না, কাপড়ও ধোওয়া যাবে না। বাস্তুচ্যুত হওয়া মানে পান করার জন্য পরিষ্কার পানি নেই। দূষিত পানি পান করতে হবে।
পানি পান না করার কারণে গাজাবাসী মারাও যাচ্ছে।
বাস্তুচ্যুত হওয়া মানে বাথরুমে যেতে চাইলেও পালা না আসা পর্যন্ত একজন গাজাবাসীকে ৬০০ জনের পেছনে লাইনে অপেক্ষা করতে হচ্ছে। যখন পালা আসে তখন আরো ৫০০ জন লোক দরজায় কড়া নাড়ে। অথচ বাস্তবতা হচ্ছে এসব বাথরুমে মোটেও পানি নেই।
বাস্তুচ্যুত হওয়া মানে রান্না করা à¦
