বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধ থামাতে কাতার ও মিশরের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। খবর বিবিসির। 

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এ কথা বলেছেন। ওই কর্মকর্তার তথ্যমতে, প্রস্তাবিত পরিকল্পনায় পাঁচ থেকে সাত বছরের জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এতে সব ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেওয়া, যুদ্ধের আনুষ্ঠানিক অবসান এবং গাজা থেকে ইসরায়েলের সেনা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে কায়রোতে পৌছেছে। 

এদিকে, সোমবার (২১ এপ্রিল) গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় খান ইউনিস, জাবালিয়া, বেইত লাহিয়া ও গাজা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।