ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার পর এবার পাকিস্তানও দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতীয় নাগরিকদের দেয়া সব ভিসা বাতিল করার পাশাপাশি প্রতিবেশী দেশের কিছু কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এদিকে ভারতীয় পুলিশ হামলার পেছনে সন্দেহভাজন চারজনের মধ্যে তিনজনের নাম প্রকাশ করে জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক এবং তৃতীয়জন স্থানীয় কাশ্মিরি ব্যক্তি। নামধারী ওই তিন সন্দেহভাজন ব্যক্তিই পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য। অভিযোগের বিষয়ে তাদের কেউই কোনো মন্তব্য করেননি।
তবে পাকিস্তান ওই হামলায় তাদের ভূমিকা থাকার ভারতীয় দাবি অস্বীকার করেছে।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক বিবৃতিতে পেহেলগাম হামলার সাথে à¦