বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোমে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা থাকলেও সেটি এখন স্থগিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেছেন, দুই পক্ষের বসার নতুন তারিখ ‘ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করে’ ঠিক করা হবে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার এ আলোচনার শনিবার রোমে হওয়ার কথা ছিল।

ইরানি কর্মকর্তা বলেন, ‘পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনীতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করে, আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে।’

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আগের দফার আলোচনাগুলোতে মধ্যস্থতা করা ওমান বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু নিয়ে দুই পক্ষের পরবর্তী আলোচনা প্রাথমিকভাবে ৩ মে করার পরিকল্পনা ছিল, কিন্তু ‘লজিস্টিকাল কারণে’ এ তারিখ এখন নতুন করে ঠিক করা লাগবে।

এদিকে আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে বলেছে, যুক্তরাষ্ট্র কখনোই রোমের চতুর্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টà