রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প ও সৌদি যুবরাজের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে চলমান ইসরাইলি সামরিক অভিযান নিয়েও কথা বলেন।

শুক্রবারের ফোনালাপে দুই নেতা সংযম ও উত্তেজনা হ্রাসের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

তারা এই অঞ্চলজুড়ে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার গুরুত্বের উপরও জোর দেন।

সূত্র : আরব নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ