রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরান-ইসরায়েল উত্তেজনা: জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু'দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জরুরি বৈঠক ডাকতে বাধ্য হয়েছে।

এ বৈঠক আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদর দফতরে অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ'র খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু'দেশের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়তে থাকায় রাশিয়া এবং ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায়।

এই প্রেক্ষিতে, সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ