রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানে কী কায়েম করতে চায় ইসরায়েল? চ্যানেল ১৪-এর রিপোর্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইরানে অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি চ্যানেল ১৪। চ্যানেলটি বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট্‌জ নতুন যে হামলা পরিকল্পনা অনুমোদন দিয়েছেন, তা হচ্ছে ‘তেহরানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ওপর চাপ সৃষ্টি করা।’

চ্যানেল ১৪–র কূটনৈতিক প্রতিবেদক তোমির মরাগ সামাজিক মাধ্যমে লেখা পোস্টে বলেন, ‘অপারেশনের অংশ হিসেবে তেহরানে গুরুত্বপূর্ণ স্থানে হামলা চলবে, সাথে সাথে সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গণপ্রবাসন (অনেক মানুষ একইসঙ্গে ঘরবাড়ি ছেলে পালিয়ে যাওয়া) সৃষ্টি হলে তা সরকারের ওপর চাপ হিসেবে কাজ করবে এবং অস্থিরতা আরও ঘনীভুত হতে পারে।’

মরাগ এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলেন, প্রতিদিন এ পরিকল্পনা আরও জোরালো ও কার্যকর হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার আবার বলেছে, ‘ইরানে সরকার পাল্টানোই ইসরায়েলের লক্ষ্য নয়। এটা সম্পূর্ণই নির্ভর করে ইরানের জনগণের ওপর।’

সূত্র: আলজাজিরা 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ