রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধানসহ চার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইডিএফ বলেছে, যুদ্ধবিমান থেকে চালানো ওই হামলায় তেহরানের একটি ভবন লক্ষ্যবস্তু করা হয়। সেখানে একাধিক ইরানি গোয়েন্দা কর্মকর্তা বৈঠকে বসেছিলেন। ওই হামলায় নিহত হয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি, গোয়েন্দা কর্মকর্তা হাসান মোহাকিক, কুদস ফোর্সের গোয়েন্দা প্রধান ও আরেক গোয়েন্দা কর্মকর্তা।

এর আগে, রোববার ইরানের সরকার কাজেমি, মোহাকিক ও অপর এক গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। আইডিএফ বলেছে, ‘‘এই শীর্ষ কর্মকর্তারা ইরানে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং ইসরায়েল, পশ্চিমা দেশসমূহ ও এই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।’’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী ইরান-ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ