রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে চালানো সাম্প্রতিক হামলায় দেশটির ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি অনুযায়ী, এটি ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রায় এক-তৃতীয়াংশ।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আইডিএফ-এর শীর্ষ কর্মকর্তা এফি ডেফরিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধুমাত্র রবিবার রাতেই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ২০টির বেশি লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে। এসব লঞ্চার কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে হামলার জন্য প্রস্তুত ছিল বলে জানান তিনি।

ডেফরিন আরও জানান, ইসরায়েলের প্রায় ৫০টি যুদ্ধবিমান একযোগে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের অন্তত ১০০টি সামরিক স্থাপনায় হামলা চালায়। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র গুদাম, লঞ্চার এবং কমান্ড সেন্টার।

এই হামলাগুলো ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার ধারাবাহিকতা হিসেবে সংঘটিত হচ্ছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘনিভূত হয়ে উঠছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

সূত্র: বিবিসি, রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ