রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার কিছুক্ষণ আগে এ হামলার ঘটনা ঘটে।

হামলার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষিপ্ত এক ঘোষণায় জানানো হয়, “রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।” তবে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই হামলার ঠিক আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ইরানের রেডিও ও টেলিভিশন শিগগিরই অদৃশ্য হয়ে যাবে।” তার এই বক্তব্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

তিনি আরও বলেন, “তেহরানভিত্তিক ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন অদৃশ্য হতে চলেছে।” হামলার আগে তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রের আশপাশের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।

তেহরানের ওই এলাকায় অবস্থানরত জনগণকে সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ