রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ শি জিনপিংয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে ‘হঠাৎ করে উত্তেজনা বেড়ে গেছে’, যা নিয়ে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

মঙ্গলবার (১৭ জুন) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার শুরু হওয়া সংঘাতের পর এই প্রথম চীনা প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন। ইরানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে চীন এই সংকটের ওপর গভীর নজর রাখছে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, “চীন এমন কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না, যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে।”

তিনি আরও বলেন, “সামরিক সংঘাত কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি শুধু এই অঞ্চল নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যায়।”

চীনের প্রেসিডেন্ট সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, দ্রুত শান্তি ফিরিয়ে আনতে এবং উত্তেজনা হ্রাসে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চীন সকল পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা রাখে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ