রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৫৮৫, দাবি মানবাধিকার সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা ছয় দিন ধরে চলমান ইসরায়েল-ইরান সংঘাতে উভয়পক্ষের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এসব হামলায় নিহতের সংখ্যা ২২৪। তবে একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, নিহতের সংখ্যা এর দ্বিগুণেরও বেশি।

আজ বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা এপি এই তথ্য প্রকাশ করেছে।

ওয়াশিংটন ডিসি ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলছে, ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৫৮৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১,৩২৬ জন।

সংস্থাটি জানিয়েছে, মোট নিহতের ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ২২৪ এবং আহতের সংখ্যা ১,২৭৭। তবে গত সোমবারের পর তেহরানের পক্ষ থেকে হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি।

এটি উল্লেখযোগ্য যে, ২০২২ সালে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ শুরু হয়েছিল। সেই আন্দোলনের সময়েও এই মানবাধিকার সংস্থা হতাহতের নির্ভুল তথ্য প্রকাশ করেছিল।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস হতাহতের সংখ্যা নির্ধারণ করতে ইরানের স্থানীয় গণমাধ্যমের তথ্য এবং তাদের নিজস্ব নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণ করে এই সংখ্যা প্রকাশ করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ