রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

খামেনিকে ‘গুড লাক’ বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘কখনোই আত্মসমর্পণ না করার’ বার্তা দিয়েছেন। তার সে মন্তব্যের পর এক প্রতিক্রিয়ায় খামেনিকে ‘গুড লাক’ বলেছেন ট্রাম্প।

বুধবার (১৮ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল-ইরান সংঘাত যখন দ্রুত আরও ভয়াবহ রূপ নিচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান এখন ধ্বংসস্তূপে পরিণত’ হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি তারা (ইরান) আত্মসমর্পণ না করে, তাহলে তাদের জন্য শুভকামনা।’

এই বক্তব্যের ঠিক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দেন, ‘এই জাতি কখনোই মাথা নত করবে না।’ তিনি ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘এটা অত্যন্ত ঔদ্ধত্য ও অগ্রহণযোগ্য।’

 তিনি আরও সতর্ক করে বলেন, “আমেরিকা যেন মনে রাখে—যেকোনো সামরিক হস্তক্ষেপ করা হলে, ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে, যার ক্ষতি কখনোই পূরণ করা যাবে না।”

এদিকে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ‘ধৈর্য ফুরিয়ে এসেছে’। যদিও ইরানে হামলা চালানোর ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি।

ট্রাম্প বলেন, “আমি হামলা করতে পারি কিংবা নাও করতে পারি—আমি কী করব, তা কেউ জানে না।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ