রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হ্যাকের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির টেলিভিশন কর্তৃপক্ষ। সম্প্রচারের সময় দর্শকদের অনেকেই একটি ভিডিও দেখতে পান, যাতে সরকারবিরোধী বার্তা প্রচার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সম্প্রচারের মাঝখানে হঠাৎ একটি ভিডিও ক্লিপ প্রচারিত হয়, যেখানে জনগণকে সরকারের বিরুদ্ধে "জেগে ওঠার" আহ্বান জানানো হয়। ভিডিওটিতে আরও বলা হয়, ‘নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুন’, যা স্পষ্টতই সরকারবিরোধী বার্তা বহন করে।

টেলিভিশন কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে দর্শকদের সতর্ক করে জানায়

“যদি কেউ টেলিভিশন দেখার সময় অপ্রাসঙ্গিক কোনো বার্তা দেখতে পান, তাহলে ধরে নিতে হবে শত্রুপক্ষ স্যাটেলাইট সিগন্যালে বাধা দিয়েছে।”

এই ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এতে ইরান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ আনা হয়েছে।

ভিডিও ক্লিপটির ওপরের ডান পাশে একটি সিংহ প্রতীক দেখা গেছে, যা সম্ভবত ইসরায়েলের সামরিক প্রতীক ‘রাইজিং লায়ন’-এর ইঙ্গিতবাহী। ভিডিওটিতে আরও দেখানো হয়েছে গত ১৩ জুন ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ছবি।

তবে এই হ্যাকিংয়ের মূল উৎস বা দায়ী কারা—সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি ইরানি কর্তৃপক্ষ।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এটি একটি কৌশলগত ‘সাইকোলজিকাল ওয়ারফেয়ার’ হতে পারে, যার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ