রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

আইআরজিসির স্থলবাহিনীর নতুন কমান্ডার মোহাম্মদ কারামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর প্রধানের প্রস্তাবে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি কে আইআরজিসির স্থলবাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বৃহস্পতিবার (১৯ জুন) বিবিসি বাংলার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মোহাম্মদ কারামি মোহাম্মদ পাকপুর এর স্থলাভিষিক্ত হলেন, যিনি ইসরায়েলি হামলায় নিহত হোসেইন সালামি এর পর স্থলবাহিনীর নেতৃত্বে ছিলেন।

ইসরায়েলি হামলার প্রথম দিনেই, আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হওয়ার পর, কয়েক ঘণ্টার মধ্যে মোহাম্মদ পাকপুরকে আইআরজিসির নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে, পাকপুর এর স্থলাভিষিক্ত হিসেবে আইআরজিসির স্থলবাহিনীর নতুন কমান্ডার নিয়োগ দিতে এক সপ্তাহ সময় লেগেছে। মোহাম্মদ কারামি এর আগে দক্ষিণ-পূর্ব ইরান-এ আইআরজিসির কুদস সদর দফতরের নেতৃত্বে ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ